Goa: মাদকের পরিমাণ দেখে মাথায় হাত পুলিশেরও, গোয়া থেকে উদ্ধার কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক, গ্রেফতার এক যুবক
শনিবার গোয়া থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের গাঁজা। যার ওজন কমপক্ষে ১১.৬৭২ কেজি। গোয়ার ইতিহাসে এই প্রথম এত পরিমাণের মাদক উদ্ধার হল এদিন।
শনিবার গোয়া (Goa) থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের গাঁজা। যার ওজন কমপক্ষে ১১.৬৭২ কেজি। গোয়ার ইতিহাসে এই প্রথম এত পরিমাণের মাদক উদ্ধার হল এদিন। এদিন গুইরিম শহরে এক যুবকের বাড়ি থেকে গোয়া ক্রাইম ব্রাঞ্চ উদ্ধার করেছে এই বিপুল পরিমাণের মাদক। পুলিশসূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লক্ষ টাকা। জানা যাচ্ছে, বিগত কয়েকমাস ধরেই এই মাদক ব্যবসায়ীকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছিল নারকোটিক্স বিভাগ। অবশেষে এদিন অভিযুক্ত যুবককে ১১ কেজি মাদক সহ গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই চক্রে আরও অনেক বড় বড় মাথা জড়িত। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
দেখুন পোস্ট
#BREAKING: Goa Crime Branch apprehended a youth in Guirim, seizing 11.672 kg of hydroponic weed valued at ₹11.67 crore—the largest drug bust in Goa's history. This followed a month-long intelligence effort. The accused faces charges under the Narcotic Drugs and Psychotropic… pic.twitter.com/jxckbeWwxZ
— IANS (@ians_india) March 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 08, 2025 11:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

