Goa CM Pramod Sawant: গোয়ায় গণপরিবহণ ব্যবস্থায় বিপ্লব, চালু হচ্ছে ডিজিটাল বাস পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রী প্রমোদের
এই প্রকল্পের অধীনে রাজ্যের সকল সরকারি এবং বেসরকারি বাস মালিক ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন। মাঝি বাস স্কিমের ফলে একটি মাত্র ডিজিটাল কার্ড ব্যবহার করে সহজেই গোয়ার মানুষ এবং পর্যটকেরা রাজ্যের বিভিন্ন জায়গায় যাত্রা করতে পারবেন।
গোয়ায় ডিজিটাল করা হয়েছে বাস পরিষেবাকে। যার নাম 'মাঝি বাস স্কিম ২০২৫' (Mhaji Bus Scheme 2025)। এই ডিজিটাল বাস পরিষেবার দ্বারা গোয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক সকলেই দারুণ উপকৃত হবেন, শনিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)। তিনি আরও বললেন, গণপরিবহণ ব্যবস্থায় বিপ্লব আনতেই গোয়া সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের সকল সরকারি এবং বেসরকারি বাস মালিক ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন। মাঝি বাস স্কিমের ফলে একটি মাত্র ডিজিটাল কার্ড ব্যবহার করে সহজেই গোয়ার মানুষ এবং পর্যটকেরা রাজ্যের বিভিন্ন জায়গায় যাত্রা করতে পারবেন। এই সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়া সমস্ত বাস মালিকদের প্রতি কিলোমিটারে ৩ টাকা করে ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গোয়ায় চালু হচ্ছে ডিজিটাল বাস পরিষেবাঃ
#WATCH | Sanquelim, Goa: Chief Minister Pramod Sawant says, "On behalf of the Goa government's Transport Department, we have launched the Majhi Bus New Public Transport System. To bring a revolution in the public transport system, we have started this service. All private bus… pic.twitter.com/nQN96X83zj
— ANI (@ANI) June 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 28, 2025 02:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

