Al Nassr vs FC Goa, AFC Champions League Two Video Highlights: রোনালদোহীন আল নাসরের কাছে ৪-০ গোলে হারল এফসি গোয়া; দেখুন ভিডিও হাইলাইটস

তাদের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo) না খেললেও সৌদি আরবের এই ফুটবল ক্লাবটি সহজেই ম্যাচটি জিতে নেয়। তাদের হয়ে আব্দুলরহমান ঘরীব (Abdulrahman Ghareeb) জোড়া গোল করেন ৩৫ এবং ৫৩ মিনিটে। এরপর মহম্মদ মারান (Mohammed Marran) ৬৫ মিনিটে এবং জোয়াও ফেলিক্স (Joao Félix) ৮৪ মিনিটে গোল করেন

Al Nassr vs FC Goa, AFC Champions League Two Video Highlights: রোনালদোহীন আল নাসরের কাছে ৪-০ গোলে হারল এফসি গোয়া; দেখুন ভিডিও হাইলাইটস
Al Nassr vs FC Goa (Photo Credit: FC Goa/ X)

Al Nassr vs FC Goa, AFC Champions League Two Video Highlights: ভারতীয় ফুটবল ক্লাব এফসি গোয়াকে (FC Goa) আল নাসর (Al Nassr) ৪-০ ব্যবধানে পরাজিত করেছে। এফসিএ চ্যাম্পিয়নস লিগ টু ২০২৫-২৬ (AFC Champions League Two 2025-26)-এর গ্রুপ ডি-এর চতুর্থ ম্যাচটি রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। তাদের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo) না খেললেও সৌদি আরবের এই ফুটবল ক্লাবটি সহজেই ম্যাচটি জিতে নেয়। তাদের হয়ে আব্দুলরহমান ঘরীব (Abdulrahman Ghareeb) জোড়া গোল করেন ৩৫ এবং ৫৩ মিনিটে। এরপর মহম্মদ মারান (Mohammed Marran) ৬৫ মিনিটে এবং জোয়াও ফেলিক্স (Joao Félix) ৮৪ মিনিটে গোল করেন। এটি এফসি গোয়ার এফসিএ চ্যাম্পিয়নস লিগে টানা চতুর্থ হার। তারা গত মাসে গোয়ায় আল নাসরের কাছে ২-১ হারে পরাজিত হয়। এর আগে ইরাকের আল জাওরাহ এসসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলের কাছে হারে। FC Goa vs Al Nassr, AFC Champions League Two Video Highlights: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে এফসি গোয়াকে হারাল আল নাসর, দেখুন ভিডিও হাইলাইটস

আল নাসর বনাম এফসি গোয়া, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ভিডিও হাইলাইটস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 06, 2025 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).