Gautam Adani Visits Mahakumbh 2025: মহাকুম্ভে সপরিবারে গৌতম আদানি, ত্রিবেণী সঙ্গমে আরতি সেরে ইসকনের রান্নাঘর পরিদর্শন

প্রতিদিন মহাকুম্ভে ইসকনের রান্নাঘরগুলিতে লক্ষাধিক ভক্তের জন্যে রান্নার মহাযজ্ঞ চলছে। ইসকন এবং আদানি গোষ্ঠীর উদ্যোগে গড়ে ওঠা এই প্রোজেক্টের কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার মহাকুম্ভ দর্শনে এলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

Gautam Adani Visits Mahakumbh 2025: মহাকুম্ভে সপরিবারে গৌতম আদানি, ত্রিবেণী সঙ্গমে আরতি সেরে ইসকনের রান্নাঘর পরিদর্শন
Gautam Adani along with his family offered prayers at Triveni Sangam (Photo Credits: ANI)

ইসকন (ISKCON) এবং আদানি গোষ্ঠীর (Adani Group) যৌথ উদ্যোগে মহাকুম্ভে (Mahakumbh 2025) আসা পুণ্যার্থীদের জন্যে 'সেবা'র ব্যবস্থা করা হয়েছে। লক্ষ লক্ষ ভক্তরা রোজ পাত পেরে খাচ্ছেন সেখানে। প্রতিদিন মহাকুম্ভে ইসকনের রান্নাঘরগুলিতে লক্ষাধিক ভক্তের জন্যে রান্নার মহাযজ্ঞ চলছে। ইসকন এবং আদানি গোষ্ঠীর উদ্যোগে গড়ে ওঠা এই প্রোজেক্টের কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার মহাকুম্ভ দর্শনে এলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)। সঙ্গে এসেছ তাঁর পরিবার। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে (Triveni Sangam) সপরিবারে প্রার্থনা এবং আরতি করলেন ধনকুবের। এরপর মহাকুম্ভে ইসকনের রান্নাঘর পরিদর্শন করলেন আদানিরা। তাঁর মহাকুম্ভ দর্শনের অভিজ্ঞতাকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন শিল্পপতি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অভূতপূর্ব ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

ত্রিবেণী সঙ্গমে আদানিদের আরতিঃ

 ইসকনের রান্নাঘর পরিদর্শনঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 21, 2025 06:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).