Gautam Adani on SC Verdict In Hindenburg Case: হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর নীরবতা ভাঙলেন গৌতম আদানি, লিখলেন- 'সত্যমেব জয়তে' (দেখুন টুইট)

শীর্ষ আদালত বলেছে, 'সেবি থেকে সিটের কাছে এই মামলা স্থানান্তর করার কোনও ভিত্তি নেই।' তবে এই মামলার সঙ্গে জড়িত ২৪ টি মামলার মধ্যে ২২টিতে তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বাকি ২ টি মামলা তিন মাসের মধ্যে সম্পূর্ণ করতে বলেছে সুপ্রিম কোর্ট।

Gautam Adani on SC Verdict In Hindenburg Case: হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর নীরবতা ভাঙলেন গৌতম আদানি, লিখলেন- 'সত্যমেব জয়তে' (দেখুন টুইট)
Gautam Adani on SC Verdict Photo Credit: Twitter@ANI

আদানি-হিন্ডেনবার্গ মামলায় (Adani-Hindenburg Case) আপাত স্বস্তি পেল শিল্পপতি গৌতম আদানি(Gautam Adani)। বুধবার এই মামলার রায়ে শীর্ষ আদালত (Supreme Court) বলেছে, 'সেবি থেকে সিটের কাছে এই মামলা স্থানান্তর করার কোনও ভিত্তি নেই।' তবে এই মামলার সঙ্গে জড়িত ২৪ টি মামলার মধ্যে ২২টিতে তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বাকি ২ টি মামলা তিন মাসের মধ্যে সম্পূর্ণ করতে বলেছে সুপ্রিম কোর্ট।

হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই নীরবতা ভাঙলেন গৌতম আদানি।আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি একে সত্যের জয় বলে অভিহিত করে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন- ''সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করে যে সত্যের জয় হয়েছে। সত্যমেব জয়তে। যারা আমাদের পাশে থেকেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভারতের উন্নয়নে আমাদের অবদান অব্যাহত থাকবে।''

দেখুন সেই টুইট-

Adani Group Chairperson Gautam Adani tweets "The Supreme Court's judgement shows that: Truth has prevailed. I am grateful to those who stood by us. Our humble contribution to India's growth story will continue." https://t.co/7HzkOjvuXI pic.twitter.com/Ibmc8eHwuh

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 03, 2024 03:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).