Pro-Hindu Organisations Protests On Ganpati Visarjan: গণপতি বিসর্জনে পাথর ছোঁড়ার অভিযোগ, কর্ণাটকে হিন্দুত্ববাদীদের প্রবল বিক্ষোভ, দেখুন ভিডিয়ো

Pro-Hindu Organisations Protests On Ganpati Visarjan: গণপতি বিসর্জনে পাথর ছোঁড়ার অভিযোগ, কর্ণাটকে হিন্দুত্ববাদীদের প্রবল বিক্ষোভ, দেখুন ভিডিয়ো
Ganpati Visarjan (Photo Credit: X/Screengrab)

গণপতি বিসর্জনে (Ganpati Visarjan 2025) এবার একেবারে অন্যরকম ছবি সামনে এল। কর্ণাটকের (Karnataka) মান্ড্যর মাদ্দুর শহরে দেখা গেল হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ। আগুন জ্বালিয়ে, কুশপুতুল দাহ করে, মান্ড্যর মাদ্দুর শহরে প্রতিবাদে সামিল হন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। অভিযোগ, গণপতি বিসর্জনের সময় পাথর ছোঁড়া হয়েছে। পাথর ছুঁড়ে গণপতি বিসর্জনের শোভাযাত্রা এবং অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা চলে। সেই অভিযোগেই এবার মাণ্ড্যর মাদ্দুর শহরে বিক্ষোভে সামিল হয় হিন্দুত্ববাদী সংগঠনগুলি ( Pro-Hindu Organisations )।

যার জেরে মাদ্দুর শহরের বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কর্ণাটকের স্বারাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, ওই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ১৪৪ ধারা জারি করে বাকি অভিযুক্তদের খোঁজা হচ্ছে।

প্রসঙ্গত ৬ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী উপলক্ষ্যে গণেশ বিসর্জন শুরু হয় মুম্বইতে (Mumbai)। হায়দরাবাদ-সহ দেশের বিভিন্ন শহরেও ওইদিনই গণপতি বিসর্জন সম্পন্ন হয়। সেই উপলক্ষ্যেই কর্ণাটকের মাদ্দুর শহরে ছড়ায় উত্তেজনা।

আরও পড়ুন: Aly Goni Breaks On Not Chanting ‘Ganpati Bappa Morya’: প্রেমিকা জেসমিনের আবেদনেও আলি গনি কেন 'গণপতি বাপ্পা মৌরিয়া' বললেন না? ধর্ম নিয়ে কটাক্ষে মুখ খুললেন অভিনেতা, শুনুন

দেখুন সেই ভিডিয়ো যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলির প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মাদ্দুর...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 08, 2025 11:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).