Uttar Pradesh: নদীতে মাটি আনতে গিয়ে বিপত্তি, জলে ডুবে মৃত্যু ৩ বোন-সহ ১ নাবালিকার

এমনসময় তলিয়ে যায় তারা। একে অপরকে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু হয় চারজনেরই।

Uttar Pradesh: নদীতে মাটি আনতে গিয়ে বিপত্তি, জলে ডুবে মৃত্যু ৩ বোন-সহ ১ নাবালিকার
প্রতীকী ছবি

নয়াদিল্লিঃ নদী (River) থেকে মাটি আনতে গিয়ে মর্মান্তিক পরিণতি। জলে ডুবে মৃত্যু চার নাবালিকার (Minor) । মৃতদের মধ্যে তিনজন সম্পর্কে বোন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রতাপগড় জেলার (Pratapgarh District) বাকুলাই নদীতে। বুধবার সকল ১১ ৎ নাগাদ দলবেঁধে ওই নদীতে যায় ওই স্বাতী, সন্ধ্যা, চাঁদনি ও তাদের প্রতিবেশী প্রিয়াংশী। নদীতে নেমে মাটি তুলছিল তারা। এমনসময় তলিয়ে যায় তারা। একে অপরকে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু হয় চারজনেরই। ইতিমধ্যেই চার নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

নদীতে মাটি আনতে গিয়ে বিপত্তি, জলে ডুবে মৃত্যু ৩ বোন-সহ ১ নাবালিকার

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 22, 2025 04:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).