Delhi: সদ্যোজাত শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ, রয়েছে ফরেন্সিক টিম

Delhi: সদ্যোজাত শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ, রয়েছে ফরেন্সিক টিম

একদিকে রাজকোটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অন্যদিকে দিল্লিতে শিশু হাসপাতালেও আগুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে। মর্মান্তিক দুই ঘটনায় আঙুল উঠেছে স্থানীয় প্রশাসনের ওপরেই। এদিকে বিবেক বিহারে শিশু হাসপাতালে (New Born Baby Care Hospital) অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমেছে রাজধানীর পুলিশ। রবিবার দুপুরে ঘটনাস্থল সরজেমিনে খতিয়ে দেখেন ডিসিপি শাহদারা সুরেন্দ্র চৌধুরি এবং ফরেন্সিক টিমের একটি দল। ঘটনাটি কীভাবে ঘটল, এতে হাসপাতালের কর্মী বা কর্তৃপক্ষের উদাসীনতা জড়িয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৬ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2024 06:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).