Flood Video: মথুরা ডুবছে যমুনার জলে, দেখুন বাড়ি, ঘরে কীভাবে নদীর জল ঢুকছে
উত্তরপ্রদেশে (Uttar Pradesh Rain) শুরু হয়েছে এক নাগাড়ে বৃষ্টি। একটানা বৃষ্টির জেরে ভাসছে উত্তরপ্রদেশের একাধিক অংশ। যার মধ্যে রয়েছে মথুরা (Mathura)। মথুরায় বিপদসীমা দিয়ে বইছে যমুনা নদী (Yamuna River)। ফলে ঘর, বাড়ি, রাস্তাঘাটে জল উঠতে শুরু করেছে। মথুরায় যেভাবে যমুনা নদী বিপদসীমা দিয়ে বইছে, তার জেরেই সেখানকার বেশিরভাগ বাড়ি, ঘর জলে ডুবে যেতে শুরু করেছে। বৃষ্টি না কমলে যমুনা নদীর জলে মথুরার পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাবের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে. উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে এক নাগাড়ে মেঘভাঙা বৃষ্টি হচ্ছে। ফলে যেমন বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে তেমনি ধস নেমে, কাদার স্রোত নেমে মানুষের প্রাণ যেতে শুরু করেছে।
জম্মু কাশ্মীরেও মেঘভাঙা বৃষ্টি হয়েছে। যার জেরে যেমন কিশতোয়ারের পরিস্থিতি খারাপ হয়, তেমনি বৈষ্ণোদেবী যাত্রাও বন্ধ করে দেওয়া হয় মেঘভাঙা বৃষ্টি এবং ধ্বসের জেরে।
আরও পড়ুন: West Bengal Weather Update: মঙ্গলবার থেকে আবার শুরু হচ্ছে বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ভাসবে জলে
দেখুন এক নাগাড়ে বৃষ্টির জেরে কীভাবে যমুনার জলে ডুবছে মথুরা...
#WATCH | Uttar Pradesh | Temples and houses inundated as Yamuna river flows near the danger mark in Mathura. pic.twitter.com/qwGklSfI33
— ANI (@ANI) September 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

