Ahmedabad Fire: আহমেদাবাদে কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন! দমকলের ১৮টি ইঞ্জিনের চেষ্টা আগুন আংশিক নিয়ন্ত্রণে

Ahmedabad Fire: আহমেদাবাদে কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন! দমকলের ১৮টি ইঞ্জিনের চেষ্টা আগুন আংশিক নিয়ন্ত্রণে

একদিকে কলকাতার জনপ্রিয় শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তখন অন্যদিকে আহমেদাবাদে একটি কাপড়ের গুদামে শুক্রবার সকালে আগুন লাগলো। ঘটনাটি ঘটেছে দানিলিমদা এলাকায়। জানা যাচ্ছে, ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন পৌঁছেছে। ওই গুদামের পাশেই একটি বিল্ডিং কমপ্লেক্স রয়েছে। ফলে আগুন সেখানেও লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দমকলবাহিনীর তৎপরতায় ৭০ শতাংশ আগুন আপাতত নিয়ন্ত্রণে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এবং কেউ হতাহত হয়নি বলেই খবর। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই গুদাম থেকে জিনিসপত্র বের করে শুরু করে কর্মচারীরা। যদিও আগুন কীভাবে লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার তদন্ত হবে বলে জানা গিয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 14, 2024 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).