Uttarakhand Fire: ভয়াবহ দাবানলের গ্রাসে আলমোরার বিনসার অভয়ারণ্য, আগুনে পুড়ে নিহত ৪ জন বিভাগের কর্মী
ভয়াবহ দাবানল নেভাতে ভারতীয় বায়ুসেনার Mi 17 V5 হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
নয়াদিল্লি: ভয়াবহ দাবানলে পুড়ে ছাই উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোরার জঙ্গলের একাংশ। বিনসার বন্যপ্রাণী অভয়ারণ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বৃহস্পতিবার তিনজন বন বিভাগের কর্মী সহ চারজনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন গুরুতর জখম হয়েছেন বলে সূত্রে খবর। আগুন নেভানোর জন্য ৮ সদস্যের দল ওই অভয়ারণ্যে পৌঁছানোর পর এই বিপত্তি ঘটে। তীব্র হাওয়া দেওয়ায় আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। আহতদের বিমানে করে হালদোয়ানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনায় গভীর শোক ব্যক্ত করে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা করবেন বলে জানিয়েছেন। ভয়াবহ দাবানল নেভাতে ভারতীয় বায়ুসেনার Mi 17 V5 হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
দেখুন
#Watch | Indian Air Force’s Mi17 V5 helicopters deployed to extinguish the raging forest fires in Uttarakhand's Almora district.
(Reported by news agency ANI) #ForestFire #Uttarakhand pic.twitter.com/ze0n8nhLaP
— NDTV (@ndtv) June 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 14, 2024 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

