Delhi Fire: দিল্লির গান্ধীনগরের ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
শনিবার বিকেলে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। শাহদারার গান্ধীনগরের জ্ঞান মহল্লায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে ঘটনাটি ঘটে।
শনিবার বিকেলে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে (Delhi)। শাহদারার গান্ধীনগরের জ্ঞান মহল্লায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। তবে কারখানায় দাহ্য পদার্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্র্ণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। স্থানীয় বাসিন্দারা জানান, কারখানার জানলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় তাঁদের। এরপর কর্মীরাও বাইরে বেরিয়ে আসতে শুরু করে। তারপরেই খবর দেওয়া হয় দমকলে। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়।
দেখুন ভিডিয়ো
#WATCH | Delhi: Fire broke out in a factory located in Gyan Mohalla, Gandhi Nagar area of Shahdara. Fire tenders are present at the scene. Further details awaited. pic.twitter.com/GvjK1HvAdc
— ANI (@ANI) September 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 20, 2025 08:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

