Maharashtra Assembly: মহারাষ্ট্রের বিধানসভায় প্রবেশপথে নিরাপত্তা স্ক্যানিং মেশিনে আগুন, ধোঁয়া গ্রাস করল এলাকা
এক পুর কর্মকর্তা জানান, মাত্র পাঁচ মিনিটের মধ্যে দুটি দমকল ইঞ্জিন আগুন নেভাতে সক্ষম হয়েছে। কোন হতাহত কিংবা আহতের খবর নেই। স্ক্যানিং মেশিনে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছিল বলেই জানিয়েছেন ওই কর্মকর্তা।
মহারাষ্ট্রের বিধানসভায় (Maharashtra Assembly) অগ্নিকাণ্ড। বিধানসভার নিরাপত্তা স্ক্যানিং মেশিনে (Security Scanning Machine) আগুন লেগে যায়। সোমবার দক্ষিণ মুম্বইয়ের মহারাষ্ট্র বিধানসভা ভবনের প্রবেশপথে বসানো একটি স্ক্যানারে আগুন লেগে গিয়েছিল। দুপুর ৩টের দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যার ফলে বিধানসভা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়া গ্রাস করে সর্বত্র। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। এক পুর কর্মকর্তা জানান, মাত্র পাঁচ মিনিটের মধ্যে দুটি দমকল ইঞ্জিন আগুন নেভাতে সক্ষম হয়েছে। কোন হতাহত কিংবা আহতের খবর নেই। স্ক্যানিং মেশিনে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছিল বলেই জানিয়েছেন ওই কর্মকর্তা।
মহারাষ্ট্রের বিধানসভায় নিরাপত্তা স্ক্যানিং মেশিনে আগুনঃ
#WATCH | Mumbai: A fire broke out in the security scanning machine at the Maharashtra Assembly. The cause fire is reported to be a short circuit. Further details awaited. pic.twitter.com/PR9kTzVlcN
— ANI (@ANI) May 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 19, 2025 06:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

