Fire: মোদীর শপথ গ্রহণ উদযাপন করতে গিয়ে বিপত্তি, আগুন লাগল বিজেপি পার্টি অফিসে
আনন্দে আতশবাজি ফাটাচ্ছিলেন বিজেপি সমর্থকরা, সেই সময় আগুন লাগে পার্টি অফিসে। চোখের পলকে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশাল বাহিনী।
নয়াদিল্লিঃ গতকাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) শপথ গ্রহণ অনুষ্ঠানকে (Oath Taking Ceremony) ঘিরে উৎসবে মেতেছিল গোটা দেশ। রবি সন্ধ্যায় যখন দিল্লির রাষ্ট্রপতি ভবনে চলছে শপথ গ্রহণ, তখন মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) বিজেপি পার্টি অফিসে (BJP Office) চলছিল উদযাপন। আর এই উদযাপন থেকেই ঘটে বিপত্তি। আনন্দে আতশবাজি ফাটাচ্ছিলেন বিজেপি সমর্থকরা, সেই সময় আগুন লাগে পার্টি অফিসে। চোখের পলকে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশাল বাহিনী। ইন্দোরের এসপি তুষার সিং-এর মতে, আতশবাজি থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, "পার্টি অফিসের নীচে আতশবাজি ফাটানো হচ্ছিল। তখন একটি রকেট বাজি চারতলায় গিয়ে পড়ে। তা থেকেই আগুন লাগে। সেখানে কিছু বিছানাপত্র রাখা ছিল, যা সঙ্গে-সঙ্গে জ্বলে যায়। তবে ঘটনায় কেউ আহত হননি।"
Celebratory fireworks ignite blaze at BJP's office in Indore during PM Modi's swearing-in
Read @ANI Story | https://t.co/Bu4MoeD7zu#Fire #Indore #PMModi #MadhyaPradesh #BJP #BJPoffice pic.twitter.com/On2UX2dIx1
— ANI Digital (@ani_digital) June 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 10, 2024 08:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

