Fiji Deputy PM Biman Prasad: সপ্তাহব্যাপী ভারত সফরে ফিজি-র উপপ্রধানমন্ত্রী বিমান প্রসাদ, যাবেন রামলালার দর্শনে (দেখুন টুইট)
ভারত সফরের মাঝে অযোধ্যায় যাবেন বিমান প্রসাদ। তাঁর ফলে গত ২২ শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর ফিজির উপপ্রধানমন্ত্রীই হবেন অযোধ্যার রাম মন্দির পরিদর্শনে যাওয়া প্রথম কোনো বিদেশী নেতা।
সপ্তাহব্যাপী ভারত সফরে ফিজি-র (Fiji) উপপ্রধানমন্ত্রী বিমান প্রসাদ ( Fiji Deputy PM BimanPrasad) গতকাল (৪ ফেব্রুয়ারি) রাতে নতুন দিল্লী পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রকের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিভাগের যুগ্ম সচিব পারমিতা ত্রিপাঠি।আগামী ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত ভারত সফর করবেন তিনি। তারই মাঝে রামলালার দর্শনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেই ক্ষেত্রে গত ২২ শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর ফিজির উপপ্রধানমন্ত্রীই হবেন অযোধ্যার রাম মন্দির পরিদর্শনে যাওয়া প্রথম কোনো বিদেশী নেতা।ফিজির ডেপুটি প্রধানমন্ত্রী বিমান প্রসাদের হাতে রয়েছে সরকারের অর্থ, কৌশলগত পরিকল্পনা,জাতীয় উন্নয়ন এবং পরিসংখ্যান দপ্তরের দায়িত্ব। তাই এই ভারত সফরে কিছু উন্নয়ন ও প্রকৌশলগত আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে।
Fiji Deputy PM Biman Prasad arrived in New Delhi, kicking off his week-long visit to India. #BimanPrasad is the 1st foreign leader to visit #Ayodhya after 'Pran Pratishtha' ceremony on January 22. pic.twitter.com/yZyt3BdyI4
— DD News (@DDNewslive) February 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 05, 2024 09:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

