Father Stabs Daughter's Friend Video: প্রবল আক্রোশে মেয়ের বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়ল বাবা, একের পর এক ছুরির কোপে রক্তাক্ত যুবক, দেখুন ভিডিয়ো

Father Stabs Daughter's Friend Video: প্রবল আক্রোশে মেয়ের বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়ল বাবা, একের পর এক ছুরির কোপে রক্তাক্ত যুবক, দেখুন ভিডিয়ো
Angry Father Stabs Daughter's Friend (Photo Credit: X/Screengrab)

প্রবল রাগে মেয়ের বন্ধুকে কোপাল বাবা (Father)। কোচিং সেন্টারের ভিতরেই কিশোরী কন্যার বন্ধুকে হাতের কাছে পেয়ে বাবা একের পর এক ছুরির (Knife) কোপ বসাতে শুরু করে। গুজরাটের (Gujarat) ভাবনগরে এমনই একটি ঘটনা ঘটে। অভিযুক্তের নাম জগদীশ রাখাড। জগদীশ নামের ওই ব্যক্তি একাধিকবার তার মেয়ের কাছ থেকে কার্তিক নামের ওই যুবককে দূরে সরে থাকার কথা বলে। কার্তিককে বারবার সতর্ক করা সত্ত্বেও সে কোনও কথা শোনেনি। ফলে ভাবনগরে কোচিং সেন্টারে হাজির হয় জগদীশ। যে সময় তার মেয়ের সঙ্গে কার্তিক ফোনে কথা বলছিল। ওই সময় উত্তপ্ত বাদানুবাদের জেরে শিক্ষকের সামনে কার্তিককে ছুরির কোপ বসাতে শুরু করে জগদীশ। ঘটনার আকষ্মিকতায় সেখানে হাজির প্রত্যেকে হতবাক হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কার্তিকের পাশ থেকে জগদীশকে সরিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় কার্তিক মেঝের উপর পড়ে থাকে। গুজরাটের ভাবনগরের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়।

রাগের চোটে মেয়ের বন্ধুকে কোপাল বাবা...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 13, 2025 08:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).