Vande Bharat Express Fare: যাত্রী কম! এক লাফে বন্দে ভারত এক্সপ্রেসে ভাড়া কমছে, জানুন নতুন ভাড়া

জমকালো উদ্বোধনের পর বন্দে ভারত এক্সপ্রেসের বেশ কিছু রুটে যাত্রী কমছে। পাশাপাশি যাত্রী কমছে দেশের বেশ কিছু দূরপাল্লা ট্রেনের এসি কোচ, এক্সিকিউটিভ বা দামি কোচেরও।

Vande Bharat Express Fare:  যাত্রী কম! এক লাফে বন্দে ভারত এক্সপ্রেসে ভাড়া কমছে, জানুন নতুন ভাড়া
প্রতীকী ছবি (Photo Credits: Twitter)

জমকালো উদ্বোধনের পর বন্দে ভারত এক্সপ্রেসের বেশ কিছু রুটে যাত্রী কমছে। বেশ কিছু রুটে বন্দে ভারত অর্ধেকেরও বেশী খালি থাকছে। পাশাপাশি যাত্রী কমছে দেশের বেশ কিছু দূরপাল্লা ট্রেনের এসি কোচ, এক্সিকিউটিভ বা দামি কোচেরও। তাই বন্দে ভারত এক্সপ্রেস সহ দেশের যে সমস্ত দূরপাল্লার ট্রেন গত এক মাসে অর্ধেকের বেশী খালি থেকেছে সেগুলির এসি চেয়ার কার ও এক্সিকিউটিভ শ্রেণীর ভাড়া কমছে।

রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হল, গত এক মাসে যে সমস্ত ট্রেনে ৫০ শতাংশের কম যাত্রী হয়েছে সেগুলির ভাড়া ২৫ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে। ভাড়ায় ছাড়া দেওয়ার স্কিমে বন্দে ভারত সহ যে সমস্ত দূরপাল্লার ট্রেনে যাত্রী কম হচ্ছে সেগুলির প্রথম শ্রেণীর ভাড়া ২৫ শতাংশ কমছে।

দেখুন টুইট

Fares of AC chair car, executive classes of all trains, including #VandeBharatExpress, to be reduced by up to 25 pc: Railway Board pic.twitter.com/EBfIzw54Zd

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 08, 2023 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).