Fake News Alert:সরকারি কর্মীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন না -হোয়াটসঅ্যাপের বার্তা ভুয়ো, জানাল নির্বাচন কমিশন (দেখুন পোস্ট)
ভোটের কাজে যুক্ত যোগ্য সরকারি আধিকারিক এবং কর্মীরা কোন সমস্যা ছাড়াই নির্দিষ্ট ভোটকেন্দ্র থেকে পোস্টাল ব্যালট এর মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।
সরকারি কর্মীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন না – এই মর্মে হোয়াটসঅ্যাপে যে মেসেজ আদান প্রদান হচ্ছে তা ভুয়ো ব’লে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের বক্তব্য, এ ধরনের মেসেজ সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিকর। ভোটের কাজে যুক্ত যোগ্য সরকারি আধিকারিক এবং কর্মীরা কোন সমস্যা ছাড়াই নির্দিষ্ট ভোটকেন্দ্র থেকে পোস্টাল ব্যালট এর মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। লোকসভা নির্বাচনের আগে যেকোনো রকম ভুয়ো তথ্যের বিষয়ে জনগনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ভুল তথ্য পেতে দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলেছে কমিশন।
The Election Commission of India clarifies that "Eligible Officials on election duty can cast their vote through postal ballot at designated Voter Facilitation Centre." pic.twitter.com/IMuvKITiIA
— ANI (@ANI) April 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 04, 2024 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

