EC On Tejashwi Yadav: দ্বৈত ভোটার পরিচয়পত্র! আরজেডি নেতা তেজস্বী যাদবকে রিমাইন্ডার নোটিশ পাঠাল নির্বাচন কমিশন
গত শুক্রবার বিহারের খসড়া তালিকা প্রকাশ হয় , তাঁর ঠিক পরদিন শনিবার সাংবাদিক বৈঠক ডেকে লালু-পুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav) বলেছিলেন কমিশনের অ্যাপে ভোটার কার্ডে থাকা এপিক নম্বর দিয়ে তিনি নাম খোঁজার চেষ্টা করেছিলেন। কিন্তু বারবার খোঁজার পরেও কোনও লাভ হয়নি। কারণ, তার ফোনের স্ক্রিনের প্রতিবারই ভেসে উঠেছে এই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। এরপরেই বিদ্রুপের সুরে তেজস্বী বলে ওঠেন, “ভোটার তালিকায় আমার নাম নেই। আমি ভোটে লড়ব কীভাবে? এরপরই বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতাকে নোটিশ পাঠিয়ে কমিশন জানায়, “ক্রমিক নম্বর ৪১৬-তে তেজস্বীর নাম রয়েছে। তাই তেজস্বীর দাবি মিথ্যা। আর সেই তালিকা অনুযায়ী তেজস্বীর ভোটার কার্ডের এপিক নম্বর আরএবি ০৪৫৬২২৮। এদিকে সাংবাদিক বৈঠকে দেখানো কার্ডের এপিক নম্বর আরএবি ২৯১৬১২০।”
দুটি আলাদা আলাদা ভোটার কার্ডের (EPIC) নম্বরের বিষয়ে নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়ে জবাব চায় আরজেডি নেতা তেজস্বী যাদবের কাছে। সেই নিয়ে তেজস্বী কমিশনকে এখনও কিছু জানাননি। বরং তাদের ত্রুটিকে ইস্যুকে করে হাইকোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।এরপর নির্বাচন কমিশনের তরফে রিমাউন্ডার নোটিশ দেওয়া হল লালু পুত্রকে।
Election Commission sends reminder notice to RJD leader #TejashwiYadav in connection with dual Electors Photo Identity Card. #ElectionCommission pic.twitter.com/qQMpEbK0TA
— All India Radio News (@airnewsalerts) August 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 07, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

