Fact Check: ২১ হাজারের বিনিয়োগে ১৫ লক্ষের রোজগার? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম করে প্রকল্পের প্রচার, ফ্যাক্ট চেক প্রকাশ করল পিআইবি
কেন্দ্রীয় সরকার এমন একটি প্রজেক্ট এনেছে যেখানে ২১ হাজার টাকা বিনিয়োগ করলে, মাসে ১৫ লক্ষ টাকা করে পাওয়া যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) তরফে এমন খবর প্রকাশ করা হয়। যেখানে নির্মলা সীতারমণ কেন্দ্রীয় সরকারের একটি প্রজেক্টের কথা জানান। যেখান কেন্দ্রীয় মন্ত্রীর তরফে জানানো হয়, এবার থেকে ২১ হাজার টাকা বিনিয়োগ করলে মাসে ১৫ লক্ষ টাকা করে রিটার্ন পাওয়া যাবে।
নির্মলা সীতারমণের নাম করে কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্টের কথা জানানো হয়, তা পুরোপুরি ভুয়ো। এমন কোনও প্রজেক্ট বা প্রকল্প কেন্দ্রীয় সরকারের তরফে আনা হয়নি। যে খবর প্রকাশ করা হয়েছে, তা পুরোপুরি ভুয়ো। পিআইবির ফ্যাক্ট চেকে (PIB Fact Check) এমনই জানানো হয়। অর্থাৎ কেন্দ্রের নাম করে যে প্রকল্পের কথা বলা হয়, তার কোনও অস্তিত্ত্ব নেই। পুরোটাই জোচ্চুরি এবং প্রতারকদের কাজ। এমনই জানানো হয় পিআইবি ফ্যাক্ট চেকের মাধ্যমে।
পাশাপাশি এই ধরনের কোনও প্রকল্পের কথা কেউ বললে, তা থেকে সাবধান। প্রতারকরা যে কোনও সময় এই ধরনের প্রকল্পের নাম করে অর্থ হড়প করতে পারে বলেও সাবধান করা হয় পিআইবির তরফে।
দেখুন নির্মলা সীতারমণের তরফে কী জানানো হয়...
A video claims that Union Finance Minister @nsitharaman is promoting a government project, which promises that an investment of ₹21,000 can earn up to ₹15 lakh per month.
This is a digitally altered #fake video
No such scheme has been launched or… pic.twitter.com/XhBaqekSOr
— PIB Fact Check (@PIBFactCheck) October 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 30, 2025 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

