কাশ্মীরের কিস্তওয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই
আজ, বুধবার কাশ্মীরের কিস্তওয়ার জেলার ছাত্রু সেক্টরে পাকিস্তানের জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদের দু-তিনজন জঙ্গির সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। ভারতীয় সেনার ১৬ জন জওয়ান জঙ্গিদের ঘিরে ফেলেছে বলে খবর।
জম্মু-কাশ্মীরে ফের সক্রিয় সন্ত্রাসবাদীরা। আজ, বুধবার কাশ্মীরের কিস্তওয়ার জেলার ছাত্রু সেক্টরে পাকিস্তানের জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদের দু-তিনজন জঙ্গির সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। ভারতীয় সেনার ১৬ জন জওয়ান জঙ্গিদের ঘিরে ফেলেছে বলে খবর। মাঝেমাঝেই সেখান থেকে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে বলে সংবাদমাধ্যমের কর্মীরা জানাচ্ছেন। কিস্তওয়ারের কানঝাল মান্ডু-তে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এমন খবর পাওয়ার পরই নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান শুরু হয়। ১৬ জন জওয়ান এই অপারেশনে আছেন। সংবাদমাধ্যমে প্রকাশ, পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদের অন্তত দুই থেকে তিনজন জঙ্গিকে নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলেছে।
দেখুন খবরটি
An encounter has broken out between the security forces and terrorists in Chatroo sector of Jammu and Kashmir's Kishtwar district.
According to information, at least two to three terrorists belonging to the Pakistan-based terror outfit, Jaish-e-Mohammad, have been engaged by the… pic.twitter.com/9tiOaWdWJ0
— IndiaToday (@IndiaToday) July 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 02, 2025 09:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

