Elon Musk Postpones India Trip: ভারত সফর পিছিয়ে দিলেন এলন মাস্ক, টেসলার বিনিয়োগ নিয়ে প্রশ্নচিহ্ন!
ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রায় ৩ বিলিয়ন ডলার ভারতের বাজারে বিনিয়োগ নিয়ে বিস্তারিত ঘোষণা করার কথা ছিল মাস্কের।
Elon Musk Postpones India Trip: ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে বিশ্বের অন্যতম নামী ইভি কোম্পানি টেসলা (Tesla)। জানা গিয়েছে, প্রাথমিকভাবে ৩ বিলিয়ন ডলার দেশজুড়ে বিনিয়োগ করবেন টেসলা কর্নধর এলন মাস্ক (Elon Musk)। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করে এই বিপুল বিনিয়োগ নিয়ে বিস্তারিত ঘোষণা করার কথা ছিল মাস্কের। তবে এই মুহূর্তে ভারত সফরে আসছেন না তিনি। পিছিয়ে দিলেন সফর সূচি। এক্স হ্যান্ডেল থেকে এক্স কর্নধর লিখেছেন, 'দুর্ভাগ্যবশত টেসলার কিছু বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে ভারত সফর পিছিয়ে দিতে হচ্ছে'। তবে এই বছরের শেষের দিকে ভারতে আসবেন বলে জানিয়েছেন এলন মাস্ক। তাঁর ভারত সফর পিছিয়ে যাওয়ার ফলে দেশে তাঁর বিনিয়োগ প্রশ্নচিহ্নের মুখে পড়েছে।
মাস্কের টুইট...
Tesla chief Elon Musk tweets, "Unfortunately, very heavy Tesla obligations require that the visit to India be delayed, but I do very much look forward to visiting later this year." pic.twitter.com/zSP4cYBHcW
— ANI (@ANI) April 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 20, 2024 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

