Elections 2025: আটটি আসনে নির্বাচনের দিন ঘোষণা কমিশনের

রাজ্যসভার আটটি আসনে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। সংসদে উচ্চকক্ষের এই আটটি আসনের মধ্যে আছে ৬টি তামিলনাড়ুতে আর ২টি অসমে।

Elections 2025: আটটি আসনে নির্বাচনের দিন ঘোষণা কমিশনের
Election commission of India (Photo Credits: X)

Rajya Sabha Biennial Elections: রাজ্যসভার আটটি আসনে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। সংসদে উচ্চকক্ষের এই আটটি আসনের মধ্যে আছে ৬টি তামিলনাড়ুতে আর ২টি অসমে। আগামী ১৯ জুন দেশের দুই রাজ্যের আটটি রাজ্যসভা আসনে নির্বাচন হবে বলে কমিশন জানায়। সেইদিনেই ঘোষিত হবে ফলাফল। সেই দিনই আবার দেশের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী ১৪ জুন অসমের দুটি রাজ্যসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে, আর তামিলনাড়ুর ৬টি আসনে মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই।

এদিকে, ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ সহ দেশের ৪টি রাজ্যের মোট ৫টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2025 09:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).