UP Hit and Run Case: যোগীরাজ্যে ভয়াবহ পথ দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ১ বৃদ্ধ
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ বেপরোয়া গতি, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসিতে (Jhansi) গাড়ির ধাক্কায় মৃত বৃদ্ধ। ভাইরাল দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো। রবিবার ঘটনাটি ঘটেছে ঝাঁসির সিপরি বাজার এলাকার পাল কলোনীতে। এদিন হাঁটতে বেড়িয়েছিলেন ওম প্রকাশ নামে এক বৃদ্ধ। আচমকাই তাঁকে পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে প্রায় ১০ ফিট দূরে ছিটকে গিয়ে পড়েন বৃদ্ধ। তড়িঘড়ি তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন স্থানীয়রা। কিন্তু হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত গাড়ি চালককে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
যোগীরাজ্যে ভয়াবহ পথ দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ১ বৃদ্ধ
Accident Caught on Camera in Jhansi: Elderly Man Dies After Being Hit by Speeding Car in UP; Video Surfaces https://t.co/GODDQBK3IB#Jhansi #UttarPradesh #Accident @priyarajputlive
— LatestLY (@latestly) March 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2025 07:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

