EgyptAir: ফ্লাইটের মধ্যে মুখে ব্যাগ পড়ে আহত, আইনের দ্বারস্থ যাত্রী

সংশ্লিষ্ট বিমান সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন তিনি। ইজিপট এয়ারের বিরুদ্ধে যাত্রী সুরক্ষা নিশ্চিতে গাফিলতির অভিযোগ এনেছেন তিনি।

EgyptAir: ফ্লাইটের মধ্যে মুখে ব্যাগ পড়ে আহত, আইনের দ্বারস্থ যাত্রী
ইজিপট এয়ার (ছবিঃWikimedia commons)

নয়াদিল্লিঃ তারিখটা ছিল অগস্টের ১৭। ক্যারিও থেকে জন এফ কেনেডির(John F. Kennedy Airport ) উদ্দশ্যে উড়েছিল ইজিপট এয়ারের (EgyptAir)ফ্লাইট ৯৮৫। এই বিমানের অন্যতম যাত্রী ছিলেন জারেক নেকজিপার। বয়স ৩১। বিমানে চড়ার পর কোনওভাবে তাঁর মুখে একটি ব্যাগ পড়ে যায়। পরে সেই চোটের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। তিনি জানান এই ঘটনায় তিনি শারীরিক এবং মানসিকভাবে আহত হয়েছেন। পরিবর্তীতে চলতি মাসে সংশ্লিষ্ট বিমান সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন তিনি। ইজিপট এয়ারের বিরুদ্ধে যাত্রী সুরক্ষা নিশ্চিতে গাফিলতির অভিযোগ এনেছেন তিনি।

ফ্লাইটের মধ্যে মুখে ব্যাগ পড়ে আহত

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 13, 2024 10:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).