Rahul Gandhi: নির্বাচন কমিশনের নিশানায় এবার রাহুল গান্ধী, কপ্টার দাঁড় করিয়ে চলল তল্লাশি

কমিশনের এই আচরণে বেশ ক্ষুণ্ণ বিরোধী দলগুলো। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাসক শিবিরের সিনিয়র নেতাদের ব্যাগও কী একইভাবে পরীক্ষা করা হবে!

Rahul Gandhi: নির্বাচন কমিশনের নিশানায় এবার রাহুল গান্ধী, কপ্টার দাঁড় করিয়ে চলল তল্লাশি
EC inspected the helicopter of Rahul Gandhi (Photo Credits: X)

ভোটের মহারাষ্ট্রে নির্বাচন কমিশনের (Election Commission) নিশানায় একের পর এক তাবড় রাজনৈতিক নেতারা। বাদ গেল না লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi)। শনিবার অমতাবতীতে (Amaravati) প্রচারে গিয়ে রাহুলের কপ্টার এবং কপ্টারে রাখা ব্যাগ খুলে তল্লাশি চালালেন কমিশনের আধিকারিকেরা (EC Officials)। গত কয়েক দিনে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগ, এমনকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ব্যাগও তল্লাশি করে দেখেছে নির্বাচন কমিশন। কমিশনের এই আচরণে বেশ ক্ষুণ্ণ বিরোধী দলগুলো। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং শাসক শিবিরের সিনিয়র নেতাদের ব্যাগও কী একইভাবে পরীক্ষা করা হবে!

রাহুলের কপ্টারের তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকেরা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 16, 2024 04:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).