Lok Sabha Election Results 2024: অমরাবতীতে গণনাকেন্দ্রের বাইরে উদযাপন শুরু টিডিপি-এর, দেখুন ভিডিয়ো
প্রথম ৩ ঘণ্টার ট্রেন্ডে বিভিন্ন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে তার আগেই গণনা কেন্দ্রের সামনে শুরু হল উদযাপন।
নয়াদিল্লিঃ দেশজুড়ে চলছে ভোট গণনা (Lok Sabha Election Results 2024) । কে হাসবে শেষ হাসি তা দেখার অপেক্ষায় গোটা দেশ। প্রথম ৩-৪ ঘণ্টার ট্রেন্ডে বিভিন্ন দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে তার আগেই গণনা কেন্দ্রের সামনে শুরু হল উদযাপন। কথা হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতী লোকসভা কেন্দ্রের। সেখানে বড় ব্যবধানে এগিয়ে তেলেগু দেশাম পার্টি (TDP)। আর তাতেই আনন্দ বাঁধ মানছে না। গণনা কেন্দ্রের বাইরে উদযাপনে মেতেছেন সমর্থকেরা। স্লোগান দিচ্ছেন তাঁরা। পতাকা হাতে চলছে বাঁধ ভাঙা উদযাপন।
দেখুন ভিডিয়ো
#WATCH | Amaravati, Andhra Pradesh: TDP workers celebrate outside party office as initial trends show massive victory for the party candidates. pic.twitter.com/0wjLuEsNsy
— ANI (@ANI) June 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

