Pune Flood: টানা বৃষ্টিতে জলমগ্ন পুনে, ব্যাহত যান চলাচল, জল কমাতে তৎপর প্রশাসন
বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি পুনে শহরে। রবিবার সকাল থেকেই কোমর পর্যন্ত জল শহরের বিভিন্ন প্রান্তে।
বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি পুনে (Pune) শহরে। রবিবার সকাল থেকেই কোমর পর্যন্ত জল শহরের বিভিন্ন প্রান্তে। আর এই জলমগ্ন পরিস্থিতিতে ছুটির দিনে সকালেও যানজট দেখা গিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়। নিকাশী ব্যবস্থার বেহাল অবস্থা হওয়ার কারণে শহরবাসীর বাড়ি দোকানে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তায় নেমেছে পুরকর্মীরা। আর সেই কারণে বেলা গড়াতেই বেশ কয়েকটি জায়গায় জলস্তর কমে গিয়েছে। তবে অবিরাম বৃষ্টির কারণে পরিস্থিতি স্বাভাবিক নেই একাধিক জায়গায়।
Maharashtra: Due to heavy rainfall in Pune, roads have become waterlogged pic.twitter.com/on2ZT8huoN
— IANS (@ians_india) August 18, 2024
In visuals: An auto is stuck on a waterlogged road, with people seen pushing the vehicle to free it from the water pic.twitter.com/QdVqfWzyLB
— IANS (@ians_india) August 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 2024 09:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

