Delhi Rains: দিল্লিতে প্রবল ঝড়-বৃষ্টি, ঘুরিয়ে দেওয়া হল দশটি বিমান
আজ, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে নামে প্রবল বৃষ্টি। সঙ্গে চলতে থাকে ঝড়। ঝড়ো আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কিছুক্ষণের জন্য বিমানের নামা-ওঠা বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
আজ, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে নামে প্রবল বৃষ্টি। সঙ্গে চলতে থাকে ঝড়। ঝড়ো আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কিছুক্ষণের জন্য বিমানের নামা-ওঠা বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আবহাওয়া আচমকা খারাপ হওয়ায় সন্ধ্যা ৬টা ২৫ থেকে আটটার মধ্যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে চলা মোট দশটি বিমানের রুট বদলে অন্যত্র নামানো হয়। দিল্লি বিমানবন্দরে অবতরণের বদলে ৯টি বিমান নামে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে। বাকি একটি বিমান নামে উত্তরপ্রদেশের লখনৌতে।
দেখুন টুইট
Delhi | Due to a sudden change in weather in Delhi, ten flights were diverted out of which nine flights were diverted to Jaipur while one flight was diverted to Lucknow between 6.25pm-8pm.
— ANI (@ANI) May 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 30, 2023 09:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

