Mahakumbh 2025: রবি ভোর থেকেই সঙ্গমে পুণ্য স্নানের হিড়িক, দেখুন ভিডিয়ো
গত ১৩ জানুয়ারি শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন পর্যন্ত।
নয়াদিল্লিঃ রবি সকালে মহাকুম্ভে(Mahakumbh 2025) বিপুল ভক্ত সমাগম। ভোররাত থেকেই প্রয়াগরাজে(Prayagraj) থিক থিক করছিল পুণ্যার্থীদের ভিড়। ভোরের আলো ফুটতেই ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে পুণ্য স্নান। দলে দলে সঙ্গমে ডুব দিচ্ছেন ভক্তরা। বেলা বাড়লে ভিড় আরও বাড়ার আশঙ্কা। মেলা প্রাঙ্গণের ভিড় সামলাতে প্রস্তুত যোগী প্রশাসন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানে অংশ নিয়েছেন ৫০ কোটি মানুষ। গত ১৩ জানুয়ারি শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন পর্যন্ত। হাতে আর ১০ দিন রয়েছে। এই ১০ দিনে পুণ্যার্থীর সংখ্যাটা আরও কয়েক কোটি পেরবে বলেই অনুমান।
রবি ভোর থেকেই সঙ্গমে পুণ্য স্নানের হিড়িক, দেখুন ভিডিয়ো
#WATCH | Prayagraj, UP | Drone visuals from the Ghats of Triveni Sangam in Prayagraj as people continue to take a holy dip in #MahaKumbh2025
More than 50 crore devotees have taken a holy dip till February 15 at the world's largest spiritual gathering. pic.twitter.com/rQesUUVeyv
— ANI (@ANI) February 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 16, 2025 08:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

