Dog Attack Video: ছোট্ট শিশুকে জাপটে ধরল রাস্তার একদল কুকুর, ছিঁড়ে খাওয়ার উপক্রম, ভয়াবহ ভিডিয়ো ভাইরাল
ছোট্ট শিশুকে (Child) ঘিরে ধরল রাস্তার কুকুর। একের পর এক কুকুর (Stray Dog) এসে বাড়ির গেটের সামনেই এক খুদেকে ঘিরে ধরে। কোনওক্রমে রাস্তার কুকুরের হাত থেকে নিস্তার পাচ্ছিল না খুদে। তার পা টেনে, হাত টেনে ধরে চালাচ্ছিল হামলা। ভয়ের চোটে যেন চিৎকারও করতে পারছিল না ছোট্ট শিশুটি। অসহায়ের মত নিজেকে বারবার বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। রাস্তা প্রায় ফাঁকা থাকায় কোনও সাহায্যও পাচ্ছিল না ছোট শিশুটি। অবশেষে এক ব্যক্তি সেখানে হাজির হয়ে ওই শিশুটিকে কুকুরের হাত থেকে রক্ষা করেন। শিশুটিকে টেনে তুলে তিনি রাস্তার কুকুরগুলিকে তাড়ান মুহূর্তে। ততক্ষণে অবশ্য ওই শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আছড়ে, কামড়ে তাকে ক্ষতবিক্ষত করে দেয় কুকুরগুলি। সিসিটিভি ক্যামেরায় এমনই একটি ভিডিয়ো (Viral Video) প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে রাস্তার কুকুর যে কতটা মারাত্মক হতে পারে মুহূর্তে, তা এই ভিডিয়ো থেকে স্পষ্ট বলে মন্তব্য করেন অনেকে।
আরও পড়ুন: Death By Stray Dogs: পথ কুকুরের আক্রমণে মৃত ২ বছরের শিশু
দেখুন রাস্তার কুকুর কীভাবে ঘিরে ধরে হামলা চালায় এক ছোট্ট শিশুর উপর...
कुत्र्याने संधी साधली अन् बाकीच्यांनी हल्ला केला, एकट्या चिमुकल्याला पाहून तोडले लचके, थरकाप उडवणारा VIDEO pic.twitter.com/VcPI3iikX9
— News18Lokmat (@News18lokmat) June 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 26, 2025 12:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

