DMK MLA Bus Driving VIDEO: বাসের উদ্বোধন সমাপ্ত হল বাঁশের খুঁটিতে ধাক্কা লেগে, ডিএমকে বিধায়কের ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক নেতা-নেত্রীরা জনসেবার মাঝে কখন যে কি করে বসবেন তা আমজনতাও বোধহয় ঠাহর করে উঠতে পারেন না। এইসব করতে গিয়ে যা কান্ড কারখানা সামনে আসে তা সোশ্যাল মিডিয়ায় মুহুর্তেই ভাইরাল হয়ে যায় তা বলাই বাহুল্য।

DMK MLA Bus Driving VIDEO: বাসের উদ্বোধন সমাপ্ত হল বাঁশের খুঁটিতে ধাক্কা লেগে, ডিএমকে বিধায়কের ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়
DMK MLA Bus Driving Photo Credit: Twitter@news24tvchannel

রাজনৈতিক নেতা-নেত্রীরা জনসেবার মাঝে কখন যে কি করে বসবেন তা আমজনতাও বোধহয় ঠাহর করে উঠতে পারেন না। এইসব করতে গিয়ে যা কান্ড কারখানা সামনে আসে তা সোশ্যাল মিডিয়ায় মুহুর্তেই ভাইরাল হয়ে যায় তা বলাই বাহুল্য।  এরকমই এক ঘটনা ঘটল  তামিলনাড়ুর কাঞ্চিপুরমে।ডিএমকে বিধায়ক সিভিএমপি ইজিলারাসন তাঁর নির্বাচনী এলাকায় একটি নতুন বাস রুটের উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিধায়ক নিজেই বাসটিকে চালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু  সবার দ্বারা যে সব কাজ হয় না সেটা বোধহয় বিধায়ক ভুলে গেছিলেন তাই কিছুক্ষণের মধ্যেই তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি গিয়ে একটি খুঁটির সাথে ধাক্কা খায়। শুধু তাই নয়, খুঁটিতে ধাক্কা লেগে সামনের খালের গর্তে বাসটি আটকে যায়। এরপর বিধায়ক, ডিএমকে পার্টি কর্মীরা এবং অন্যদের সহায়তায়  বাসটিকে উদ্ধার করা হয়। দেখুন সেই মজার ভাইরাল ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 06, 2023 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).