Himachal Pradesh Political Crisis: স্থানীয় নেতাদের ব্যর্থতার কথা স্বীকার করে নিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

Himachal Pradesh Political Crisis: স্থানীয় নেতাদের ব্যর্থতার কথা স্বীকার করে নিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

হিমাচল প্রদেশে দোলাচলে কংগ্রেস (Congress) সরকার। যে কোনও সময় সরকার ভেঙে দিতে পারে বিজেপি (BJP)। এই অবস্থায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বৃহস্পতিবার পৌঁছেছিল হিমাচলে। মুখ্যমন্ত্রী সহ বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গে চলে রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকের পর কংগ্রেস নেতৃত্ব স্বীকার করে নিলেন স্থানীয় নেতৃত্বের ব্যর্থতা। কংগ্রেস নেতা তথা হিমাচল প্রদেশের পর্যবেক্ষক ডিকে শিবকুমার ( DK Shivakumar) জানান, "আমাদের মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন কিছু ব্যর্থতার কারণে এই সমস্যা হয়েছিল। কিন্তু এটার পুনরাবৃত্তি আর হবে না। আমরা বিধায়কদের সঙ্গে কথা বলেছি। এখন সব সমস্যা মিটে গিয়েছে। সকলে একসঙ্গে কাজ করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। দল এবং সরকারের মধ্যে ৫-৬ জন্য সদস্যের একটা মধ্যস্থতাকারী কমিটি গঠন করা হয়েছে। দল এবং সরকার রক্ষার জন্য সকলে একসঙ্গে কাজ করবে"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).