Digital Payment Fraud Cases: অনলাইন লেনদেনে বাড়ছে জালিয়াতি, ৭০ লক্ষ মোবাইল নম্বর বন্ধ করল কেন্দ্র
অনলাইন কারবারে ক্রমশ বাড়ছে প্রতারণা। ডিজিটাল লেনদেনে যেভাবে প্রতারণার হার বাড়ছে, তার জেরে এবার সাবধানী পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। অনলাইন লেনদেনে প্রতারণার হার কমাতে ৭০ লক্ষ মোবাইল ফোনের নম্বর থেকে আর্থিক আদানপ্রদান রুখে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আধিকারিক বিবেক যোশী মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেন। ডেটা প্রোটেকশন সিস্টেম থেকে শুরু করে কেওয়াইসিতে আদানপ্রদান, প্রত্যেক ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের কথা প্রকাশ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। অনলাইনের মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যাতে কোনও ধরনের আবছা তথ্য বা রেকর্ড না থাকে, সে বিষয়েও জারি করা হয় সতর্কতা। আধার নম্বর জালিয়াতি করে যাতে কোনও ধরনের প্রতারক বেআইনি কাজ করতে না পারে, সেদিকেও কড়া নজর রাখা হয়েছে বলে খবর।
Digital Payment Fraud Cases: Central Government Suspends 70 Lakh Mobile Numbers Due to Suspicious Activity, Says DFS Secretary#DigitalPayment #Fraud #DigitalFraud https://t.co/vCsrXSI1mc
— LatestLY (@latestly) November 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 29, 2023 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

