Mahakumbh 2025: রবি সকাল থেকেই মহাকুম্ভে উপচে পড়া ভিড়, চলছে অমৃত স্নান পর্ব
ভোরের আলো ফুটতেই শুরু হয় অমৃত স্নান পর্ব। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা মেলাপ্রাঙ্গণ।
নয়াদিল্লিঃ রবি সকাল থেকেই মহাকুম্ভে(Mahakumbh 2025) উপচে পড়া ভিড়। ভোররাত থেকেই অমৃত স্নানের(Amrit Snan) জন্য হাজির হয়েছেন পুণ্যার্থীরা। সেই উপলক্ষে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের কাছে ভিড় জমিয়েছিলেন তারা। ভোরের আলো ফুটতেই শুরু হয় অমৃত স্নান পর্ব। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা মেলাপ্রাঙ্গণ। বিশেষ করে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর আরও আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আর এই নয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আগত পুণ্যার্থীরা। নিরাপত্তা ব্যস্থা দেখে যোগী সরকারের সুনাম করছে পুণ্যার্থীদের একাংশ।
রবি সকাল থেকেই মহাকুম্ভে উপচে পড়া ভিড়, চলছে অমৃত স্নান পর্ব
#WATCH | Prayagraj, Uttar Pradesh: Devotees continue to arrive at the ghats in Maha Kumbh Mela Kshetra to take a holy dip. pic.twitter.com/oRXwkaqfur
— ANI (@ANI) February 2, 2025
কী বলছেন আগত পুণ্যার্থীরা?
#WATCH | Prayagraj, Uttar Pradesh: A devotee says, "I took a holy dip on the occasion of Basant Panchami and the arrangements here are very good" pic.twitter.com/0QUQBSWQbR
— ANI (@ANI) February 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 02, 2025 07:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

