Delhi: ঘন কুয়াশার চাদর গিলে খেয়েছে দিল্লিকে, শনিতে বিমান চলাচল বিঘ্নিত
বিমানগুলোর উড়ানের সময় কমপক্ষে আধা ঘণ্টা পিছিয়ে দিতে হয়েছে। শুধু তা নয়, সকাল ৮টায় সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনির সাতসকালে ঘন কুয়াশার (Dense Fog) চাদর গ্রাস করেছে দিল্লি শহরকে। কুয়াশার জেরে চারিদিক অন্ধকার। সকাল সাতটাতেও হেডলাইট জ্বালিয়ে রাস্তা দিয়ে চলছে গাড়ি। আকাশের দৃশ্যমানটা নেই বললেই চলে। এদিন সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) ১০০টির বেশি উড়ান বিলম্বিত হয়েছে। বিমানগুলোর উড়ানের সময় কমপক্ষে আধা ঘণ্টা পিছিয়ে দিতে হয়েছে। শুধু তা নয়, সকাল ৮টায় সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে ৫০ মিটার। যেখানে পড়শি রাজ্য উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বাণিজ্যিক বিমানবন্দরে দৃশ্যমানতা শনিবার সকালে শূন্যে নেমে গিয়েছিল।
ঘন কুয়াশার চাদর গ্রাস করেছে রাজধানীকেঃ
Delhi: Dense fog continues to blanket the national capital. Visuals from 7:30 AM show reduced visibility on roads, forcing commuters to drive with headlights on for safety pic.twitter.com/hGE1Y8n7jB
— IANS (@ians_india) February 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 1573 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

