Delhi Weather: চারদিক ঘোলা, শনিতেও দিল্লিতে ক্ষতিগ্রস্ত বিমান এবং রেল পরিষেবা
দিল্লি এবং এনসিআর-তে ঘন কুয়াশার কারণে বিমানের পাশাপাশি ট্রেন চলাচলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাতায়াতের সময় যাত্রীরা বিপাকে পড়ছেন।
শনির সকাল থেকে জাতীয় রাজধানী দিল্লির আকাশ ঘন কুয়াশায় (Fog) ঢাকা। একদিকে কনকনে ঠাণ্ডায় জুবুথুবু হয়ে আছে দিল্লিবাসী অন্যদিকে ঘন কুয়াশায় দেখা যাচ্ছে না কিছুই। আকাশের দৃশ্যমানতা এতই কম যে শনিতেও বিঘ্ন বিমান পরিষেবা। আবহাওয়া দফতরের তরফে আগেই দিল্লির অনেক এলাকায় ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি এবং এনসিআর-তে ঘন কুয়াশার কারণে বিমানের পাশাপাশি ট্রেন চলাচলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাতায়াতের সময় যাত্রীরা বিপাকে পড়ছেন। নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বহু ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। পিছানো হয়েছে বহু ট্রেনের সময়সূচিও।
কুশায়ার জেরে বিমান পরিষেবা বিঘ্নিতঃ
#WATCH | Delhi | As cold waves grip the national capital, a few flights are delayed at IGI Airport due to fog.
(Visuals from Indira Gandhi International Airport) pic.twitter.com/K453a8c3RQ
— ANI (@ANI) January 18, 2025
ক্ষতিগ্রস্ত রেল পরিষেবাওঃ
#WATCH | Delhi: Several trains delayed at New Delhi railway station due to fog. pic.twitter.com/FA0rxuWqox
— ANI (@ANI) January 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

