Delhi School Bomb Threat: ফের একবার বোমাতঙ্ক! রাজধানী দিল্লির দুই স্কুলে ইমেল মারফত বোমা হামলার হুমকি (দেখুন ভিডিও)

Delhi School Bomb Threat: ফের একবার বোমাতঙ্ক! রাজধানী দিল্লির দুই স্কুলে ইমেল মারফত বোমা হামলার হুমকি (দেখুন ভিডিও)
Delhi Bomb Threat (Photo Credit: X@ANI)

বুধবার দিল্লির (Delhi) স্কুলে ফের বোমা হামলার (Bomb Threat) হুমকি। সপ্তাহের প্রথম দিনের পরে ফের তৃতীয় দিনেও ফের হুমকির খবরে নতুন করে আতঙ্ক তৈরি হল রাজধানীতে। রাজধানীর দমকল বিভাগ (Fire brigade) জানিয়েছে, দ্বারকার সেন্ট থমাস স্কুল (St. Thomas School) এবং (Vasant Valley School ) বোমা হামলার হুমকি আসে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ (Police), বম্ব নিষ্ক্রিয়কারি টিম, বম্ব স্কোয়াড ( bomb squad) । তল্লাশি চালানোর পরেও সন্দেহভাজন কিছু খুঁজে পাওয়া যায়নি।

সপ্তাহের প্রথম দিনে দিল্লির চাণক্যপুরীর নেভি চিলড্রেন স্কুল, দ্বারকার সিআরপিএফ পাবলিক স্কুল ও রোহিনীর একটি স্কুলে ফোন করে বোমা রাখার হুমকি দেওয়া হয়। তবে তল্লাশিতে কিছুই পাওয়া যায় নি। তবে বার বার বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন দিল্লি পুলিশ ( Delhi Police)

বোমাতঙ্কে আক্রান্ত বসন্ত ভ্যালি স্কুলের দৃশ্য-

দ্বারকার সেন্ট থমাস স্কুলের দৃশ্য, যেখানে আজ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 16, 2025 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).