Delhi CM Atishi: মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে নিজেকে কেজরিওয়ালের অনুগামী বললেন অতিশী, উল্লেখ করলেন রামের বনবাসে ভরতের দুঃখের কাহিনীও
দিল্লির (Delhi) দায়িত্ব নিলেন অতিশী (Atishi)। সোমবার দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অতিশী। পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ীই ২৩ সেপ্টেম্বর দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন আপ নেত্রী। সম্প্রতি দিল্লির তিহাড় জেল থেকে জামিনে বের হন অরবিন্দ কেজরিওয়াল। আবগারী দুর্নীতি মামলায় যতদিন না পর্যন্ত তিনি ক্লিনচিট পাচ্ছেন, ততদিন মানুষের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করবেন না বলে জানান কেজরি। এরপর অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নেতৃত্বাধীন আম আদমি পার্টির সর্বসম্মতিক্রমে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসানো হয় অতিশীকে। দায়িত্ব নিয়ে অতিশী নিজেকে অরবিন্দ কেজরিওয়ালের অনুগামী বলে বর্ণনী করেন। যা বোঝাতে গিয়ে রামচন্দ্রের ১৪ বছরের বনবাসকালে যেমন ভরত অযোধ্যার দায়িত্ব সসামলেছিলেন মনের ব্যাথা নিয়ে, সেই উপাখ্যানের উল্লেখ করেন। অরবিন্দ কেজরিওয়াল নির্দোষ প্রমাণিত হয়ে ফের দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন এবং তাঁরা সেই আশাতেই রয়েছেন বলে জানান অতিশী।
দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন অতিশী...
#WATCH | Delhi's new CM Atishi takes charge as the Chief Minister. pic.twitter.com/ZBH8tfLmGe
— ANI (@ANI) September 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 23, 2024 12:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

