Delhi: গোয়ায় সানবার্ন ফেস্টিভ্যালে গিয়ে জ্ঞান হারালেন দিল্লির যুবক, মৃত্যু
নতুন বছরকে স্বাগত জানানোর আগে ফেস্টিভ্যালে যোগ দিয়ে মারা গেলেন এক যুবক। শনিবার সানবার্নের প্রথম দিন আলো আধারি অনুষ্ঠানের মাঝে হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যান ওই যুবক।
প্রতি বছরের মত এইবারেও বছরের একেবারে শেষলগ্নে গোয়ায় (Goa) আয়োজিত হয়েছিল সানবার্ন ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল (Sunburn Festival)। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেন আলো, আতশবাজি, নাচ, গানে ভরপুর এই ফেস্টিভ্যালে। চলতি বছরে গোয়ায় সানবার্ন আয়োজিত হয়েছিল ২৮ ডিসেম্বর শনিবার থেকে ৩০ ডিসেম্বর সোমবার পর্যন্ত। নতুন বছরকে স্বাগত জানানোর আগে ফেস্টিভ্যালে যোগ দিয়ে মারা গেলেন এক যুবক। শনিবার সানবার্নের প্রথম দিন আলো আধারি অনুষ্ঠানের মাঝে হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যান ওই যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মারা যান তিনি। গোয়া পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম করণ কাশ্যপ (২৬)। তিনি পশ্চিম দিল্লির রোহিনীর বাসিন্দা।
গোয়ায় সানবার্ন ফেস্টিভ্যালে গিয়ে দিল্লির যুবকের মৃত্যু...
A #Delhi resident #collapsed and #died while attending the #Sunburn #electronic #dancemusic #festival in #Dhargal village in north #Goa, a police official said on Sunday.https://t.co/3nR1AZFOof pic.twitter.com/sbsrwiYl3t
— Deccan Herald (@DeccanHerald) December 29, 2024
আলো ঝলমলে সানবার্ন ফেস্টিভ্যাল...
.@Skrillex closing out day 1 at @SunburnFestival goa 2024 with his anthem 'RATATA' 🔥
🎥: fckinatom/IG pic.twitter.com/4MyCAMY5nc
— We Rave You (@weraveyou) December 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 30, 2024 09:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

