Delhi: একসঙ্গে আত্মহত্যা পরিবারের পাঁচ সদস্যের, ফ্ল্যাটের তালা ভেঙে উদ্ধার বাবা ও পাঁচ মেয়ের দেহ
পুলিশের অনুমান, বিষাক্ত কিছু খেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছেন পরিবারের পাঁচ সদস্য।
একসঙ্গে আত্মহত্যা পরিবারের পাঁচ সদস্যের। আবাসনের তালা ভেঙে উদ্ধার হল বাবা এবং তাঁর চার কন্যার দেহ। দিল্লির (Delhi) বসন্ত কুঞ্জের রংপুরী গ্রামে পরিবারের পাঁচ সদস্যের এমন রহস্যজনক মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যে। শুক্রবার সকালে প্রতিবেশীরাই প্রথম খবর দেয় পুলিশে। ভিতর থেকে বন্ধ করা ফ্ল্যাটের দরজার লক ভেঙে ঘরে প্রবেশ করে পুলিশ। বাবা এবং চার মেয়ের মৃতদেহ একসঙ্গে দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। মৃতদেহগুলো হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশের অনুমান, বিষাক্ত কিছু খেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছেন পরিবারের পাঁচ সদস্য।
এই আবাসনের ভিতর থেকেই উদ্ধার হয়েছে বাবা এবং তাঁর কন্যার মৃতদেহ...
#WATCH | Delhi: Visuals from the spot where a family of 5, a man and his four daughters, committed suicide by consuming a poisonous substance in Vasant Kunj's Rangpuri Village. https://t.co/EgU0neHEw8 pic.twitter.com/XGGvHNOLYK
— ANI (@ANI) September 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 1108 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

