Manish Sisodia: লকারে কী আছে? দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সম্পত্তির খোঁজে ব্যাঙ্কে সিবিআই
দিল্লির (Delhi) উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) ব্যাঙ্কের লকারে কী রয়েছে, তা খতিয়ে দেখছে সিবিআই। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ব্যাঙ্কের লকার রয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। গাজিয়াবাদে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের লকারের খতিয়ান নিতে মঙ্গলবার সেখানে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী দলের অফিসাররা। আবগারি শুল্ক বিভাগের খতিয়ান দেখতেই মণীশ সিসোদিয়ার ব্য়াঙ্কের লকার পরীক্ষা করতে হাজির হয় সিবিআই। সম্প্রতি মণীশ সিসোদিয়ার বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। বাড়িতে তল্লাশি চালিয়ে যেমন সেখান থেকে কিছু উদ্ধার করা যায়নি, ব্যাঙ্কের লকার থেকেও কিছু মিলবে না বলে দাবি করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।
#WATCH | Delhi Deputy CM & AAP leader Manish Sisodia's bank locker located at Punjab National Bank in Vasundhara, Sector-4, Ghaziabad, UP being investigated by CBI, in connection with Delhi excise policy case pic.twitter.com/toMNhW494d
— ANI (@ANI) August 30, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 30, 2022 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

