Delhi: দিল্লি বিমানবন্দরে নামতে 'ভয়'? এক নাগাড়ে পরপর ঘোরানো হল ৬টি বিমান
কড়া শীতের দাপট চলছে। শীত সমানে ব্যাটিং চালালেও দিল্লির (Delhi) আবহাওয়া পরিস্থিতির কার্যত কোনও উন্নতি হয়নি। শীতের (Winter) মরশুম যত সামনের দিকে এগোচ্ছে, দিল্লির আবহাওয়া তত খারাপ হচ্ছে। দিল্লির আবহাওয়া অত্যন্ত খারাপ হওয়ায় এবার পরপর ৬টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হল। নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে ওই বিমানগুলিকে রাজস্থানের যোধপুরে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার সকাল ৮টা থেকে সাড়ে দশটার মধ্যে পরপর ৬টি বিমানকে যোধপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। দিল্লি বিমানবন্দর সূত্রে মিলছে এমন খবর।
দিল্লির আবহাওয়া ক্রমশ খারাপ হওয়ায় ঘুরিয়ে দেওয়া হল ৬টি বিমান...
Due to adverse weather conditions in Delhi, 06 flights diversions were reported between 0800 hours and 1030 hours to Jaipur: Airport Sources
— ANI (@ANI) January 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 15, 2025 03:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

