Delhi Air Pollution: বাতাসে দূষণের মাত্রায় শ্বাসকষ্ট দিল্লিতে, একিউআই খারাপ থেকে খুব খারাপের পথে (দেখুন ভিডিও)

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনুসারে, জাতীয় রাজধানীতে দিল্লি এয়ার কোয়ালিটি ইনডেক্স 'খুব খারাপ' বিভাগে পৌঁছেছে।

Delhi Air Pollution: বাতাসে দূষণের মাত্রায় শ্বাসকষ্ট দিল্লিতে, একিউআই খারাপ থেকে খুব খারাপের পথে (দেখুন ভিডিও)
very poor air quality of Delhi 1212 Photo Credit: Twitter@PTI_News

এখনও জাঁকিয়ে পড়েনি শীত। তবু কিছুতেই কমছে না দিল্লির দূষণ চিত্র। বাতাসের সূচক এখন যে মাত্রায় পৌঁছে গেছে সেখানে দেশের রাজধানী দিল্লির বিষাক্ত বাতাসে মানুষের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। ঘর থেকে বের হলেই মানুষ দমবন্ধ বোধ করছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি) অনুসারে, জাতীয় রাজধানীতে দিল্লি এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) 'খুব খারাপ' বিভাগে পৌঁছেছে।আজ সকালে দিল্লির কর্তব্য পথের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে সব কিছুই। দেখুন সেই ভিডিও-

দেশের রাজধানী দিল্লিতে বায়ু দূষণের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ডিসেম্বর মাসেও স্বস্তি মিলবে না।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 12, 2023 09:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).