Delhi: দিল্লিতে প্রকাশ্য চলল গুলি, খুন ২২ বছরের যুবক
যুবককে নিশানা করে পরপর ছয় রাউন্ড গুলি চালিয়েছে হামলাকারীরা। এরপরেই বাইক ছুটিয়ে চম্পট দেয়।
দিল্লিতে (Delhi) প্রকাশ্য চলল গুলি। খুন হলেন বছর ২২-এর এক যুবক। শনিবার, ৯ নভেম্বর সন্ধ্যায় দিল্লির মুন্ডকা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, বাইকে করে এসে আততায়ীরা গুলি চালায়। যুবককে নিশানা করে পরপর ছয় রাউন্ড গুলি চালিয়েছে হামলাকারীরা। এরপরেই বাইক ছুটিয়ে চম্পট দেয়। পুলিশ জানাচ্ছে, মৃত যুবকের নাম অমিত। সদ্য তিহার জেল থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। ডাকাতির মামলায় হাজতবাস হয়েছিল তাঁর। অমিত কোন গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলেই আশঙ্কা করছে পুলিশ। রেষারেষির জেরে এমন ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।
রাজধানীতে প্রকাশ্যে গুলি, খুন যুবক...
#WATCH | Mundka, Delhi: Visuals from the spot where the firing took place, resulting in the death of one person. https://t.co/EWvKp5brWl pic.twitter.com/WL4zzbQtfk
— ANI (@ANI) November 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

