Indian Air Force An-32 Aircraft: সাত বছর আগে বায়ুসেনার নিখোঁজ চপারের খোঁজ বঙ্গোপসাগরের তলদেশে
২০১৬ সালে নিখোঁজ হওয়া ভারতীয় (Indian Airforce) বায়ুসেনার একটি বিমানের ধ্বংসাবশেষ মিলল। ২০১৬ সালে ২৯ জনকে নিয়ে ভারতীয় বায়ুসেনার An-32 নামে একটি চপার নিখোঁজ হয়ে যায়। চেন্নাই (Chennai) উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের (Bay Of Bengal) উপর দিয়ে ওড়ার সময় নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার বিমানটি। ৭ বছর পর এবার সেই নিখোঁজ বিমানটির খোঁজ মিলেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই খবর। সমুদ্রে ৩,৪০০ মিটার নীচে সমানে খোঁজ শুরু হয়। অনেক খোঁজাখুঁজির পর সমুদ্রের তলদেশ থেকে একাধিক ছবি উঠে আসতে শুরু করে। যা খতিয়ে দেখে শেষ পর্যন্ত জানানো হয়, ২০১৬ সালে বায়ুসেনার An-32 নামের যে বিমানটি নিখোঁজ হয়, এটি তারই ধ্বংসাবশেষ।
দেখুন ট্যুইট...
The debris of the Indian Air Force An-32 aircraft (registration K-2743) that went missing over the Bay of Bengal in 2016 has been found approximately 140 nautical miles (approx. 310 Km) from the Chennai coast.
National Institute of Ocean Technology which functions under the… pic.twitter.com/XyEWQcs1zn
— ANI (@ANI) January 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 12, 2024 05:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

