Mumbai Airport: মুম্বই এয়ারপোর্ট থেকে উদ্ধার কয়েক কোটি টাকার মাদক ও সোনা, জারি তল্লাশি অভিযান
ফের মুম্বই এয়ারপোর্ট থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণের মাদক ও সোনা। জানা যাচ্ছে, বুধবার সকাল থেকেই কাস্টমসের আধিকারিকরা নজরদারি চালাচ্ছিল বিমানবন্দরে
ফের মুম্বই এয়ারপোর্ট (Mumbai Airport) থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণের মাদক ও সোনা। জানা যাচ্ছে, বুধবার সকাল থেকেই কাস্টমসের আধিকারিকরা নজরদারি চালাচ্ছিল বিমানবন্দরে যাতায়াত করা যাত্রীদের ওপর। তখনই উদ্ধার হয় ১.১৮ কেজি কোকেইন। যার বাজারমূল্য ১১.৮ কোটি টাকা। এছাড়া ৪৮৫ গ্রাম সোনার গুড়ো উদ্ধার হয়। যার বাজারমূল্য কমপক্ষে ৪০ লক্ষ টাকা। যদিও সোনা ও মাদক কতজন যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে এবং তাঁদের নাম, পরিচয় প্রকাশ্যে আনেননি তদন্তকারী আধিকারিকরা। এমনকী এই ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কিনা সেই বিষয়েও কিছু জানা যায়নি। তবে এই ঘটনার পর বিমানবন্দর চত্বরে বাড়ানো হয়েছে নজরদারি।
দেখুন পোস্ট
#BREAKING: Customs officers at Mumbai Airport seized 1.18 kg of suspected cocaine worth ₹11.8 crore and 485 grams of gold dust valued at ₹40 lakh. Investigations continue under NDPS and Customs Acts pic.twitter.com/F4cVMsWhvs
— IANS (@ians_india) March 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 05, 2025 08:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

