Mumbai: হুমকি ফোনের জেরে নাজেহাল পুলিশ প্রশাসন, এবার নিশানায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

রিজার্ভ ব্যাঙ্কে হুমকি ফোনের অভিযোগে একটি মামলা নথিভুক্ত করেছে মুম্বই পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে এই কাজ করেছে সেই তল্লাশি চলছে।

Mumbai: হুমকি ফোনের জেরে নাজেহাল পুলিশ প্রশাসন, এবার নিশানায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
Reserve Bank of India (Photo Credits: Twitter)

হুমকি ফোনের (Threat Call) জেরে জেরবার পুলিশ প্রশাসন। নিশানায় কখনও অভিনেতারা, কখনও রাজনীতিবিদেরা তো আবার কখনও বিভিন্ন স্কুল, মন্দির কিংবা হোটেল। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হুমকি ফোনের দৌরাত্ম্য নজরে আসছে। এবার হুমকি ফোন এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) কাছে। রবিবার শীর্ষ ব্যাঙ্কের কাস্টমার কেয়ার বিভাগে হুমকি ফোনটি আসে। এরপরেই আরবিআই (RBI) মুম্বই পুলিশের কাছে বিষয়টি জানায়। রিজার্ভ ব্যাঙ্কে হুমকি ফোনের অভিযোগে একটি মামলা নথিভুক্ত করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। কে বা কারা কী উদ্দেশ্যে এই কাজ করেছে সেই তল্লাশি চলছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার কেয়ার বিভাগে হুমকি ফোন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).