COVID 19: নয়া প্রজাতির হানা? বাড়ন্ত কোভিড নিয়ে কী বলল IMA
বর্তমানে গোটা দেশ জুড়ে একটু একটু করে বাড়ছে করোনা সংক্রমণ। কোভিড (COVID 19) যখন ফের নতুন করে বাড়তে শুরু করেছে, সেই সময় করোনা (Corona) নিয়মবিধি লঙ্ঘনকেই দুষল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। সংশ্লিষ্ট সংস্থার তরফে বলা হয়, কোভিড নিয়মবিধিকে যেভাবে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, তার জেরেই সংক্রমণ উর্দ্ধমুখী। নয়া প্রজাতি যখন সামনে আসছে, সেই সঙ্গে কোভিড পরীক্ষার হারও কমে গিয়েছে লক্ষনীয়ভাবে। সেই কারণেই গোটা দেশ জুড়ে করোনা সংক্রমণ ফের একটু একটু করে বাড়তে শুরু করেছে বলে মত প্রকাশ করা হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে।
আপও পড়ুন: COVID-19: ফের বাড়ছে করোনা, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ৫,৮৮০ জন
"The reasons behind the recent Covid surge in our country may be the relaxation of Covid-19 appropriate behaviour, low testing rate and the emergence of a new variant of Covid": Indian Medical Association pic.twitter.com/jYKXhrqXZS
— ANI (@ANI) April 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 10, 2023 02:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

