Kunal Kamra: হন্য়ে হয়ে খুঁজছে মুম্বই পুলিশ, তিনি এখন কোথায়? পোস্ট কুণাল কামরার
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)-কে নিয়ে স্ট্যান্ড-আপ কমেডি শোয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এফআইআরের পর কুণাল কামরা (Kunal Kamra)-কে তলব করেছে মুম্বই পুলিশ।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)-কে নিয়ে স্ট্যান্ড-আপ কমেডি শোয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এফআইআরের পর কুণাল কামরা (Kunal Kamra)-কে তলব করেছে মুম্বই পুলিশ। তলবের জবাবে কমেডিয়ান কুণাল কামরা জানিয়েছিলেন, তিনি শহরের বাইরে থাকায় দিন দশেক পর মুম্বইয়ে ফিরে পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু কুণালের কথায় সন্তুষ্ট না হয়ে এদিন মুম্বইয়ে কমেডিয়ানের বাড়িতে যান মুম্বই পুলিশের তদন্তকারীরা। তবেও এবারও কুণালকে পেল না পুলিশ। পুলিশের ফিরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া পোস্টে কুণাল কামরা এই নিয়ে লেখেন, "গত ১০ বছরে আমি যেখানে থাকিই না সেখানে আমার খোঁজে গিয়ে সময় ও সরকারী অর্থ দুটোরই নষ্ট করার কোনও মানে হয় না।"
দেখুন কী পোস্ট করলেন কুণাল কামরা
Going to an address where I haven’t lived for the last 10 Years is a waste of your time & public resources… pic.twitter.com/GtZ6wbcwZn
— Kunal Kamra (@kunalkamra88) March 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 31, 2025 08:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

